আইসক্রিম খেতে কে না পছন্দ করে। কিন্তু ঘরে থাকা মাএ কয়েকটি উপকরণ-এ যদি এই ম্যাংগো মালাই কুলফি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়?
চলুন তাহলে বানিয়ে দেখাই, যেটা দেখতে একদম উপরের ছবিটির মত হবে 🖕🖕
Mango malai kulfi
উপকরণ:
১) দুধ
২)চিনি
৩)কনফ্লাওয়ার
৪)বাদাম কুচি [যে যার ইচ্ছা মত বাদাম নিতে পারেন]
৫)আমের পিউরি [পরিমাণ মতো]
৬)স্লাইস করে কাটা আমের টুকরো
উপকরণ গুলো নিয়ে আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে............ আপনারাও আমার সাথেই থাকুন........
ম্যাংগো মালাই কুলফি বানানোর জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিতে হবে। তারপর প্যানে দিতে হবে লিকুইড দুধ দু'কাপ। আর দিতে হবে 1-4 কাপ চিনি ও দেড় টেবিল-চামচ কনফ্লাওয়ার। কনফ্লাওয়ার টা দিতে অবশ্যই চেষ্টা করবেন তাহলে তা কুলফি টা খেতে ভালো লাগবে। কনফ্লাওয়ার টা দেওয়ার পর দুধের সাথে ভালো ভাবে নেড়ে নিতে হবে। চুলার আঁচ টা মাঝারি রেখে দুধ টাকে জাল করে যেতে হবে। জাল করতে করতে এখানে দিয়ে দেবো বাদাম কুঁচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো বাদাম ব্যবহার করতে পারেন। আবার চাইলে এখানে কালার হওয়ার জন্য ফুড কালার ও দিতে পারেন। আমি এখানে কোন রকম ফুড কালার দিলাম না। তো আমি এখানে দুধ টাকে জাল করার পর একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এই দুধ টা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দেড় কাপ আমের পিউরি, আমি এখানে আম টা কে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে পিউরি করে নিয়েছি। এবার আমের পিউরি টা মালাই এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ।মেশানো হয়ে গেলে, এবার এটা সেট করার পালা। তো আমি এখানে মালাই এর যে আইসক্রিম এর যে মোল্ড গুলো হয়, সেটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুলফির যেকোনো মোল্ড নিতে পারেন। তারপরে ওই মোল্ডের মধ্যে ওই মালাইটা ঢেলে দিতে হবে। এখন আমার সব কটা মোল্ডে মধ্যে মালাই টা ঢালা হয়ে গেছে। তারপরে ফয়েল পেপার কেটে উপরে কুলফির মুখে ভালো ভাবে লাগাতে হবে। তো আমার এখন সবকটা কুলপির মুখে ফোয়াল পেপার লাগানো হয়ে গেছে। এবার কুলফির মুখে ছোটো ছোটো ফুটো করে আইসক্রিম কাঠি বসিয়ে দিতে হবে। আইসক্রিম কাঠি দেওয়া হয়ে গেলে, কুলফির মোল্ডটাকে ৮ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে।
৮ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর ঠিক এই রকম হবে।
এখন ৮ ঘন্টা হয়ে গেছে। আর হ্যাঁ , আমাদের এখন কুলফি ও রেডি। আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন।
এবার কুলফি টাকে তুলে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে কাঠি টা ধরে টানলেই খুব সহজে উঠে আসবে। কুলফি গুলোকে বের করে নিয়ে এবার আমাদের পরিবেশন করার পালা।
❤️Love you all frinds❤️
0 Comments