মানবাধিকারের উৎস আলোচনা কর // SEC paper // political science
Human Right Education (SEC-1) ( 1st Semester)
প্রশ্নমান-১০
প্রশ্ন :
মানবাধিকার বলতে কী বোঝ? এর উৎস সম্পর্কে আলোচনা করো।
উত্তর : সাধারণভাবে বিশ্বের নাগরিক হিসাবে প্রত্যেক মানুষের পৌর, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রয়েছে যা রাষ্ট্রই অস্বীকার করতে পারে না এবং এই অধিকার গুলি দেশ, কাল পরিস্থিতি ভাষা, ধর্ম, লিঙ্গ, বর্ণ, জাতীয়তা ইত্যাদি নির্বিশেষে সকল মানুষের জন্য সমানভাবে সংরক্ষিত। সম্মিলিত জাতিপুঞ্জ, সমগ্র বিশ্বের ক্ষুদ্রবৃহৎ আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্র ও পরিশেষে মানুষ এই অধিকার গুলিকেই মানবাধিকার বলে স্বীকৃতি দিয়েছে।
উৎস :
মানবাধিকারের ধারনাটি দৃঢ়তা লাভ করতে শুরু করেছে বিংশ শতকে তবে এর শেকড় বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘঠনাগুলির মধ্যে নিহীত।
(১) মেগনাকাটা : ব্রিটেনে 1215 সালের মহাসনদ বা মেগনাকাটা ততকালীন রাজাদের স্বেচ্ছাচার রুকতে এবং সামন্তদের অধিকার প্রতিষ্ঠার নির্মিত্তে প্রতিষ্ঠা করা হয়েছিল। যুদ্ধবন্ধিদের নুন্যতম অধিকারের কথা ও এখানে বলা হয়েছে। সাধারন মানুষের অধিকারের বিষয়ে বিশেষ উল্লেখ না থাকলেও বর্তমান যুগের মানবাধিকার বর্তমান যুগের মানবাধিকার এর পূর্বসূরী হিসাবে মেগনাকাটাকে গুরুত্ব দেওয়া হয়।
(2) The Petition of Rights : 1628 সালে ব্রিটিশ পুঁজিপতিদের অধিকারের বিস্তার ও তাকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয় তার থেকেই দাবী পত্রের আকারে The Petition of Rights টি পেশ করা হয়েছিল। সাধারণভাবে বিশেষ আদেশ দ্বারা কোনো ব্যক্তিকে বন্দি করা, শান্তির সময় সামরিক আইন প্রয়োগ করা ইত্যাদির বিরুদ্ধে পেশ করা এই Petition টি মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক।
(৩) The Bill of Rights : গৌরবময় বিপ্লব (1688) এর পরের বছর অর্থাৎ 1689 সালে ব্রিটিশ পার্লামেন্ট প্রথমবার গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার নির্মিত্তে ও সাধারণ মানুষের নূন্যতম অধিকার সংরক্ষিত করতে Bill of Rights প্রনয়ন করে। বলা যেতে পারে মানবাধিকার সংক্রান্ত ঘোষিত আইন বা খসড়াগুলির মধ্যে Bill of Rights মাইলষ্টোন হিসাবে চিহ্নিত হয়ে এসেছে।
( 8 ) The American Bill of Rights : 1776 সালে স্বাধীনতার ঘোষণার সাথে সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রে অধিকার সংরক্ষণের জন্য ভার্জিনিয়ান ঘোষণা করা হয়েছিল। যদিও প্রাথমিকভাবে সেটি রাজ্যগুলির অনুমোদনের অভাবে প্রনীত হয়নি।
অবশেষে 1791 সালে মার্কিন সংবিধানে প্রথম 10টি সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংযোজিত করা হয়। মানবাধিকারের প্রচার ও প্রসারে মার্কিন অধিকারের বিলটির ও গুরুত্ব সর্বজন বিদীত।
(ক) বাক্ স্বাধীনতা, (খ) ধর্মাচরণের স্বাধীনতা, (গ) মুদ্রাযন্ত্রের স্বাধীনতা, (ঘ) অস্ত্ররক্ষার স্বাধীনতা, (ঙ) বিনাকারণে গ্রেপ্তার না হওয়ার স্বাধীনতা (চ) স্বাধীনতা (ছ) শান্তির সময় সেনা বাহিনীদের ব্যক্তিগত সম্পত্তিতে হস্তক্ষেপ না করতে পারে।
(৫) ফরাসি নাগরিকদের অধিকার সংরক্ষণ : বিশ্বের অন্যান্য দেশগুলির সচেষ্ট সামঞ্জস্য রেখে 1789 সালে 26 শে অগাষ্ট ফ্রান্সও নাগরিকদের কতকগুলি প্রয়োজনীয় অধিকার প্রনয়নের ব্যবস্থা করা হয়। ঘোষণা পত্রে স্বাভাবিক ও অলঙ্ঘনীয় বলে উল্লেখ করা হয়েছে।
(ক) স্বাধীনতার অধিকার (খ) ব্যক্তিগত সম্পত্তির অধিকার (গ) নিরাপত্তার অধিকার (ঘ) অত্যাচারের বিরুদ্ধে অধিকার ইত্যাদি।
(৬) চীনের মৌলিক অধিকার : 1949 সালে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে চীন পূর্বতন রাশিয়ার অনুসরনে মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকার গুলিকেও মানুষের মৌলিক আয়তাভুক্ত করেন ও সংবিধানে লিপিবদ্ধ করেন। অধিকারের সাথে সাথে চীনা সংবিধানে নাগরিকদের জন্য কিছু কর্তব্যের উল্লেখ করা হয়। বলা বাহুল্য কর্তব্য পালন যে অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্নতার প্রায়স্রীক উল্লেখ ও চীনা সংবিধানে প্রথম দেখা যায়।
(৭) ভারতের সংবিধান : মূলত মার্কিন সংবিধানের অনুকরনে ভারতীয় সংবিধানের প্ৰনেতাগণ 12-35 নং ধারায় মোট 6 প্রকার মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করেন। একি সাথে সাথে 36-51 নং ধারায় রাষ্ট্রকে নির্দেশ করে কিছু নীতিরও উল্লেখ করেন যা নাগরিকদের অধিকার রক্ষায় সহযোগী হবে।
উক্ত সাংবিধানিক আইন ও সংসদীয় আইনগুলি ছাড়াও পূর্বতন রাশিয়ার সংবিধান, জার্মান সংবিধান, মেক্সিকোর সংবিধান, স্প্যানিস সংবিধান ইত্যাদিও মানবীয় অধিকারগুলি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
0 Comments