আমের পুডিং আমরা অনেকেই পছন্দ করি।
কিন্তু আমরা পুডিং বানানো অনেক ঝামেলা ভেবে আমরা এটা আর বানাই না, কি তাইতো!!
আজ আমি খুব সহজভাবে আমের পুডিং রেসিপি শেয়ার করছি,
যেটা জেলিটিন, আগার আগার পাউডার ছাড়া বানিয়ে দেখাবো ।এই আমের পুডিং টা ফ্রেশ আমের একটা গন্ধ থাকে, তার জন্য খেতেও খুবই ভালো লাগে।
চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি...................
আমের পুডিং বানানোর জন্য এখানে নিতে হবে 6 টা আম। তবে এখানে আম গুলো একদম পাকা আম নিতে হবে। এইরকম ঠিক আমি যেমনটা নিয়েছি 👇👇
এবার আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিতে হবে। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে আপনি আমের টুকরোগুলো একটা মিক্সিং বোলে নিয়ে একটা হ্যান্ড উইক্স এর সাহায্যে ভালোভাবে গলিয়ে আমের পিউরি টা বের করে নিতে পারেন। তো এখানে আমি টুকরোগুলোকে 30 সেকেন্ডের জন্য ব্লেন্ড করলেই মসৃণ একটা আমের পিউরি পেয়ে যাব। এবার আমের পিউরিটাকে এক সাইডে রেখে দিয়ে, অন্যদিকে একটা বাটিতে দিতে হবে 1 ফুড কাপ কাস্টার্ড পাউডার ও 1 ফুড কাপ লিকুইড দুধ। কাস্টার্ড পাউডার টা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে 1 ফুড কাপ কনফ্লাওয়ার ও দিতে পারেন। তো এখন আমার কাস্টার্ড পাউডার এর সাথে লিকুইড দুধ মেশানো হয়ে গেছে, এবার চুলায় বসিয়ে দিতে হবে। চুলের প্যান বসিয়ে প্যানে দিতে হবে আমের পিউরি টা। আমের পিউরিটা প্যানে দিয়ে দিতে হবে। আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমের পিউরির ওপরে দিয়ে দিতে হবে। তারপরে আমের পিউরি টা ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে। আমি এখানে চিনি দিইনি কারণ আমার আমটা খুব বেশি মিষ্টি ছিল। তবে আপনারা চাইলে এখানে 1 ফুড কাপের মতো চিনি ও দিতে পারেন। তো এখন আমের পিউরি টাকে নাড়াচাড়া করে যেতে হবে। যখন একটু ঘোনো হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে দিতে হবে। তবে এটা আপনারা না দিতেও পারেন। নাড়তে নাড়তে দেখা যাবে যে অনেকটা ঘন হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে দিয়ে যেই পাত্রে পুডিং টা করব সেই পাচ্ছে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখানে আমি একটা গোল পাত্র নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো পাত্র নিতে পারেন। এখন এবার তেল ব্রাশ করা পাত্রে জাল করা আমের পিউরি টা ঢেলে দিতে হবে। ঢেলে ওপরে একটা চামচের সাহায্যে চেপে সমান করে দিতে হবে। এখন আমার ঢালা হয়ে গেছে, এবার ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর পুডিং এর ফাইনাল লুক........👇👇
পুডিং টা কেটে শেয়ার করলাম, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই ভালো হয়েছে।
আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আজকের রেসিপি এখানেই শেষ করলাম।
Thank you all so much for staying with me for so long. Everyone will be fine and healthy.🥰🥰🥰🥰
0 Comments