🍰🍰🍰 Vanilla cake🍰🍰🍰
কেক খেতে আমরা কে না পছন্দ করি!!
কি বন্ধুরা? তাইতো!!
আজ আমি আপনাদের সাথে একটি ভ্যানিলা কেক রেসিপি শেয়ার করছি।
আশা করি, আপনাদের ও কেক এই রেসিপিটি ভালো লাগবে........
So let get started........
🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰
ভ্যানিলা কেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সিন বোলে দুটো ডিম ভেঙে ডিমের কুসুম আলাদা করে নিতে হবে। ডিমের কুসুম টা একটা আলাদা জায়গায় রেখে দিতে হবে। আর ডিমের সাদা অংশ টা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। 1 ফুড কাপ চিনি একটু একটু করে ডিমের সাদা অংশের দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। এই কেকটা বানানোর জন্য ইলেকট্রিক বিটার-ই ব্যবহার করতে হবে। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে করতে চিনি টা দিতে হবে। এখন আমার বিট করা প্রায় হয়ে এসেছে, আর ডিমটা একটু ফোমি হয়ে এসেছে।ঠিক এই সময় দিতে হবে 1/4 সয়াবিন তেল। এখানে আমি তেল দিয়েছি আপনারা চাইলে বাটার ও দিতে পারেন। তেলটা দিয়ে বিট করতে থাকবো, এই সময় দিয়ে দেব আলাদা করে রাখাা ডিমের কুসুম । কুসুম টা দিয়ে আরও 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করে নেব। এবার আর বিট করার দরকার নেই। এবার এর মধ্যে দেব হাফ কাপ ময়দা, আর দেবো 1 টেবিল-চামচ পাউডার দুধ আর এক টেবিল চামচ বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর এতে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স। এখানে দুটো ডিমের জন্য হাফ কাপ ময়দা নিতে হবে। এবার এই শুকনো উপকরণগুলো বিট করা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে একটা মিক্সিং বোলে কিছুটা কিসমিস কুঁচি ও কিছুটা কাজু কুঁচি ও কিছুটা চেরি কুঁচি নিতে হবে। তো আমি এখানে কিসমিস, কাজু ও চেরি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কিংবা ফল দিতে পারেন। এবার কিসমিস, কাজু ও চেরির সাথে দিতে হবে হাফ টেবিল-চামচ কনফ্লাওয়ার। কনফ্লাওয়ার টা দিয়ে কিসমিস, কাজু ও চেরির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।মেশানো হয়ে গেলে এখন কিসমিস ,কাজু ও চেরির মিশ্রন টা কেকের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। আমার এখন কেকের মিশ্রণের সাথে মেশানো হয়ে গেছে, এবার সেট করে নেবার পালা। এবার যেই পাত্রে কেকটা বসাবো তাকে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তেল ব্রাশ করার পর তার ওপরে একটা বাটার পেপার দিয়ে দিতে হবে। তারপরে ওই পাত্রে কেকের মিশ্রণ টা ঢেলে দিতে হবে। এখানে আমি একটা গোল পাত্র ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোন পাত্র ব্যবহার করতে পারেন। এখন আমার কেকের মিশ্রণ টা পাত্রে ঢালা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিতে হবে। তারপর প্যান টাএকটু গরম হলে প্যানের মধ্যে একটা স্ট্যান্ট বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে স্ট্যান্ডের ওপরে কেকটা বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 35 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমি এখানে কেক টা চুলায় তৈরি করেছি, আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনে 180° তে দিয়ে 30 sec থেকে 35 মিনিটে ও কেক টা বানাতে পারেন। তো এখন 35 মিনিট হয়ে গেছে এবার ঢাকনা টা খুলে একটা কাঠির সাহায্যে দেখব কেক টা হয়েছে নাকি। আমার এখন কেকটা হয়ে গেছে।
There were many good wishes for everyone🥰🥰
0 Comments