Header Ads Widget

কীভাবে খুব সহজে টমেটোর সস বানানো যায়/how to make tomato sauce very easily

টমেটো সস আমরা কে না পছন্দ করি। কিন্তু বাজারে তৈরি অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে যদি আমরা‌ ঘরে থাকা মাএ কিছুু  উপকরণ দিয়ে নিজেরাই তৈরি করি তাহলে কেমন হয়?
চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি..........
          যেটা হবে একদম স্বাস্থ্যসম্মত, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।
            
       চলুন তাহলে মূল রেসিপি তে যাওয়া যাক.............

টমেটো সস বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে দেড় কেজি টমেটো নিতে হবে। তবে এখানে টমেটোগুলো পাকা লাল নিতে হবে।
ঠিক 🖕🖕এইরকম পাকা লাল আর ফ্রেস টমেটো নিলে ১ বছর ধরে খেতে পারবেন।
 টমেটো গুলোকে ঠিক এইভাবে চার ভাগ করে কেটে নিতে হবে। 👇👇👇👇👇
তারপর চুলায় একটা প্যান বসিয়ে এই কেটে নেওয়া টমেটোর টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর দিতে হবে দুটো রসুন কুঁচি, দুটো আদা কুঁচি ও একটা পেঁয়াজ কুঁচি। তারপর এখানে দিতে হবে তিনটে লবঙ্গ , দুটো দারুচিনি চারটে শুকনো মরিচ ও 1/4 জল। এই সব উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখা যাবে যে অনেকটা জল উঠে এসেছে। তারপরে টমেটো গুলোকে আরো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিতে হবে। তো 5 মিনিট পর এখন আমার টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর অনেকটা গলে ও গেছে। ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা টা বন্ধ করে টমেটো টাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তারপর টমেটো তাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে একটা স্টেনারের ওপরে টমেটো টাকে ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেলে একটা চামচের সাহায্যে চেপে টমেটোর পিউরি টাকে বের করে নিতে হবে। তো আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে আপনি একটা চামচের সাহায্যে সিদ্ধ করা টমেটো টাকে ভালোভাবে গলিয়ে নেবেন। টমেটো টা গলে গেলে স্টেনারে টমেটো টাকে দিয়ে টমেটোর পিউরি টাকে বের করে নিতে পারেন। তো আমার এখন টমেটোর ফ্রেস পিউরি রেডি, এবার সস তৈরি করার পালা। এবার একটা বাটিতে নিয়ে নিতে হবে দুই চামচ কনফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ভিনিগার টা দিয়ে কনফ্লাওয়ার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর চুলায় আবার ও প্যান বসিয়ে দিয়ে টমেটোর পিউরি টা ঢেলে দিতে হবে। আর দিতে হবে হাফ কাপ চিনি ও কনফ্লাওয়ার আর ভিনিগারের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিতে হবে। এরপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিতে হবে স্বাদমতো লবণ। তারপর লবনটা দিয়ে খুব ভালো করে অনেকটা সময় ধরে জাল করে নিতে হবে। জাল করতে করতে এখানে দিতে হবে অল্প একটু তেঁতুলের কাদ। তবে আপনারা চাইলে এটা না দিতেও পারেন। তবে তেঁতুলের কাদ টা দিলে খেতে ভালো লাগে। আমার চাইলে এখানে বিট লবণও দিতে পারেন। তেঁতুল টা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে দিতে হবে। তো আমার এখন জাল করা হয়ে গেছে, এবার এখন আমাদের সস টা রেডি।এবার ঠাণ্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা।
ঠান্ডা করে আমি বোতলে ভরে নিয়েছি......... ঠিক এইভাবে 👇👇👇
এইভাবে বোতলে ভরে রেখে দিলে,   ১বছরের ও বেশি দিন যাবৎ ভালো থাকবে।
Thank you all so much for staying with me for so long.Everyone will be fine and healthy.

Post a Comment

0 Comments