Header Ads Widget

Mango Fruit //ম্যাংগো ফ্রুটি জুস//কীভাবে খুব সহজে ম্যাংগো ফ্রুটি জুস বানানো যায়//How to make mango fruit juice very easily

  Mango frooti juice
 প্রচন্ড রোদ থেকে  আসার পরই , যখন আমাদের প্রচন্ড গলা শুকিয়ে যায়, তখন আমাদের কার কথা খুব মনে পড়ে, বলুন তো?
উত্তর হবে- ম্যাংগো ফ্রুটি জুস 
হ্যাঁ, ঠিক শুনেছেন!! 
প্রচন্ড গরমে ঘুরে আসার পরই আমাদেরই যদি এক গ্লাস ঠান্ডা আমের জুস বা ফ্রুটি দেওয়া হয়,
তাহলে তো আর কথাই নেই। এক গ্লাস ফ্রুটি বা আমের জুস আমারা এক চুমুকে আমরা শেষ দিই।
কি তাইতো?
কিন্তু এই আমের জুস যদি স্বাস্থ্যসম্মত ও পাকা আম দিয়ে ঘরে  তৈরি করা হয়, তাহলে আর তো কোন কথাই নেই।

 কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে  পাকা আম দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে ম্যাংগো ফ্রুটি জুস বানাবেন, এবং সংরক্ষণ করবেন। তার রেসিপিই আজকে শেয়ার করব,
চলুন তাহলে, দেখে নেওয়া যাক আজকের রেসিপি..........


ম্যাংগো ফ্রুটি জুস বানানোর জন্য প্রথমে নিতে হবে তিনটে পাকা আম 
ও একটি কাঁচা আম। এবার পাকা আম ও কাঁচা আম গুলো কে ঠিক এইভাবে 👇👇  ছোটো ছোটো টুকরো করে কেটে নেব।
তো আমার এখন ছোটো ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে, এবার চুলায় প্যান বসিয়ে দিতে হবে। চুলায় প্যান বসিয়ে টুকরো করা কাঁচা ও পাকা আম গুলো দিয়ে দিতে হবে। আমগুলো প্যানে দিয়ে দেওয়ার পর সিদ্ধ করার জন্য এখানে 1 কাপ জল দিতে হবে। জল টা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে আমগুলো সিদ্ধ হয়ে গলে গেছে। ঠিক ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলা টা বন্ধ করে আম গুলোকে নামিয়ে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিতে হবে। তারপরে প্যানে দিতে হবে 4 কাপ জল ও 1 কাপ চিনি। এখানে 4 কাপ জলের জন্য 1 কাপ চিনি দিতে হবে। তো এবার এখন চিনির সাথে জলটা খুব ভালো করে নেড়ে চেড়ে একটা চিনির সিরাপ করে নিতে হবে। এখানে আমাদের চিনির সিরাপ টায় একদমই ঘন হবে না, অনেকটা পাতলা হবে। চিনির সিরাপ টা যখন ফুটতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে চুলা টা বন্ধ করে দিতে হবে। তো এখন আমার চিনির সিরাপ রেডি, অন্যদিকে আমার সিদ্ধ করা আম টা ঠান্ডা হয়ে গেছে। এবার সিদ্ধ করা আম টা ব্লেন্ডারে দিয়ে 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমরা একটা ফ্রেস আমের পিউরি পেয়ে যাবো। এখন একটা মিক্সিন বোলে আমের পিউরিটা ঢেলে নিতে হবে। তারপরে আগে থেকে করে রাখা চিনির সিরাপ টা আমের পিউরির ওপরে দিয়ে দিতে হবে। তারপরে চিনির সিরাপটা আমের পিউরির সাথে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো আমার এখন নাড়া হয়ে গেছে , এখন আমাদের ম্যাংগো ফ্রুটি জুস রেডি। এবার আমি এক ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি, 1 ঘন্টা পর........
ফ্রিজ থেকে বার করার পর, ফাইনাল লুকটা ঠিক এই রকম হবে.............
ম্যাংগো ফ্রুটি জুস এবার রেডি, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা।
এটি আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতেও পারবেন।
আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
উপরের টিপসগুলো ফলো করলে, আপনারা অবশ্যই আমার মত বানাতে পারবেন ঠিক এইরকম 👇👇
Thank you so much everyone for staying with me for so long, everyone will be fine and healthy.🥰🥰🥰

Tags: #Mango #frooti #juice 

Post a Comment

0 Comments