Header Ads Widget

বিভাব নাটকটির অভিনবত্ব আলোচনা কর || বিভাব নাটকটি নতুনত্ব

'বিভাব' নাটকটির অভিনব উপস্থাপনায় কাল্পনিকতার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

Ans:

‘বিভাব’ নাটকটির উপস্থাপনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। নাটকের মধ্যে মধ্যে প্রথম বন্ধনীতে নাট্যকারের সুচিন্তিত ও কৌশলী নির্দেশনা নাটকটির অভিনবত্ব বাড়িয়ে দিয়েছে। নাট্যামোদী দর্শকও কাল্পনিকতার মধ্যে অবগাহন করে উপাদান ও উপকরণের স্বল্পতার মধ্যেও পরিপূর্ণ নাট্যরস আস্বাদন করেন। মঞ্চে দাঁড়িয়েই দোতলা থেকে নীচে তাকানোর ভঙ্গি, শম্ভুর ওপরে তাকানো, চেয়ারে বসার ভঙ্গি, সিগারেট প্যাকেট বের করা, সিগারেট ধরানো সব কিছুই এ নাটকে বাস্তব নির্ভর না হয়ে কাল্পনিকতাকে আশ্রয় করেছে।

          চায়ের কাপ হাতে নেওয়া, গালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হওয়া, কাল্পনিক বসার ভঙ্গি এ নাটকে স্বল্প উপাদানের মধ্যেও নাট্যরস ঘনীভূত করেছে। বিশেষত শম্ভুর নায়িকা সন্ধানটি মৌলিক চিন্তার পরিচয়বাহী। দর্শক আসনের দিকে তাকিয়ে সে নায়িকার খোঁজ করেছে। নেপথ্যে সংগীতের সঙ্গে বৌদি যখন কল্পনার বশবর্তী হয়ে গাছের ডাল ধরে গান আরম্ভ করেন তখন তা নিঃসন্দেহে দর্শকদের মনে পুলক জাগায়। কাল্পনিকতার এহেন বাস্তবোচিত পারম্পর্যে দর্শকমন আকুল হয়। অভিনব নাট্য উপস্থাপনার প্রতি তাদের মন আকৃষ্ট হয়। নাট্যদর্শক ক্রমশ বিশ্বাসযোগ্য ভিত্তির উপর দাঁড়িয়ে নাট্য উপভোগ করতে থাকেন। তাই শম্ভু যখন মঞ্চে দাঁড়িয়েই নিচে নামার জন্য পা বাড়ায়, নিচে লাফিয়ে নামতে ভীত হন—তখন সে বাস্তবের স্পর্শ দর্শকদেরও ছুঁয়ে যায়। বিশেষত শম্ভুর জানালা থেকে লাফিয়ে পড়া এবং তারপর নীচে পড়ে ওপরের দিকে তাকানোর মধ্য দিয়ে দর্শক বাস্তবের স্পর্শ পেয়ে যান।

          

         নাটকের মধ্যাংশে পথের যে ছবি আছে সেখানেও প্রকৃত বাস, ট্রাম, মোটর, রিক্শা-র উপস্থাপনা না ঘটিয়ে তার ছবি হাতে অভিনেতাদের সচলতা অভিনবত্বের সৃষ্টি করেছে। নাট্যকারের নির্দেশমতো পুলিশের গুলিচালনা, অন্ন-বস্ত্রের দাবিতে মানুষের সোচ্চার দাবি এ নাটককে কাল্পনিকতার মধ্যেও সজীবতায় প্রাঞ্জল করে তুলেছে।

           নাটকের সূচনায় নাট্যকারের বক্তব্য বিষয়ের সঙ্গে নাটকের উপস্থাপনার কল্পনা নির্ভরতার বেশ সাযুজ্য থেকে যায়।

Post a Comment

0 Comments