Header Ads Widget

বিরিয়ানি রেসিপি, biryani recipe

খুব সহজে বিরিয়ানি বানানো, ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে


বিরিয়ানি খেতে কে না পছন্দ করি। কিন্তু আমরা মনে করি, বিরিয়ানি রান্না অনেক ঝামেলা।
আমরা সকলেই চাই সহজে বিরিয়ানি রান্না করতে।
তাই আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করলাম। যেটা দেখতে পুরো 🖕 উপরের ছবিটির মত হবে।
           চলুন তাহলে শুরু করা যাক..........

প্রথমে একটা মিক্সিং বোলে হাফ কেজি বিফ নিয়ে নিয়েছি। তারপরে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি । তারপরে মাংসের মধ্যে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেবো লঙ্কাগুঁড়ো,জিড়ে গুড়োও ধনিয়ার গুঁড়ো এক চামচ করে, আর হলুদ গুঁড়ো হাফ চামচ ও দেড় টেবিল-চামচ বিরিয়ানির মসলা ও পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ও এক চামচ ঘি ও পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ টক দই এই সব উপকরণ একসাথে দিয়ে মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন মাংসটাকে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর এক ঘন্টা পর মেরিনেট করা মাংস টা একটা পাত্রে নিয়ে নিতে হবে । আর এখানে 2 টেবিল চামচ এর মত সরষের তেল আর দুটোর মতো পেঁয়াজ কুঁচি দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাংস টা মিশিয়ে নিতে হবে । আমার এখন মাংস টা ভালো করে মিশে গেছে। এবার আমি এই মেরিনেট করা মাংসটি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে , একটু পরেই দেখা যাবে যে মাংস থেকে অনেকটা জল উঠে এসেছে এই সময় চুলার আঁচ একেবারে লোতে রেখে ভালোভাবে নেড়েচেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংস টা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে । এখানে আর কোন জল দিতে হবে না। এখন এটাকে লো আঁচে রেখে দিতে হবে রেখে দিতে । আর অন্যদিকে বিরিয়ানির জন্য রাইস রান্না করে নিয়ে নিতে হবে, এখানে আমি আগে থেকেই মেজারমেন্ট কাপের ২কাপ বাসুমতি চাল জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপরে এই ভেজানো বাসুমতি চালটা ফুটছে এমন জলে দিয়ে 90% এর মতো রান্না করে নিতে হবে। তারপরে কষানো মাংসের ওপর90% রান্না করে জল ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দিতে হবে। রাইস এর ওপর দিয়ে কিছু আলুবোখরা,কাঁচামরিচ দিয়ে দিতে হবে আর দিতে হবে পরিমাণমতো পেঁয়াজ বেরেস্তা আর দিতে হবে দুই চামচ ঘি আর দিতে হবে এক চামচ কেওড়া জল ও গোলাপজল আর অল্প একটু কেশর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য আর এই সময় চুলা একেবারে লো এ রাখতে হবে ।আর পাত্রের ঢাকনা ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। এখানে আমি আটা দিয়ে ছিদ্র বন্ধ করে দিয়েছি। ননস্টিক কড়াই হলে নিচে কিছু দিতে হবে না। আর ননস্টিক পাত্র না হলে নিচে অবশ্যই তাওয়া দিতে হবে। অল্প আঁচে 10 মিনিট ঢেকে রাখার পর.......
এটা বিরিয়ানি ফাইনাল🖕 লুুক । এখন আমাদের বিরিয়ানি রান্না তৈরি, এবার গরম গরম পরিবেশন করার পালা।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ । আপনারাও একবার ট্রাই করে দেখবেন।
ভাল থাকবেন সুস্থ থাকবেন। Best of luck 🥰🥰

Post a Comment

2 Comments

Unknown said…
Khub khub valo recipe